Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       সড়কে একই পরিবারের ৪ জনসহ প্রাণ গেল ৫ জনের      সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৬

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৬৪)

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী উপস্থিত হয়নি।

এদিকে, কঠোর নজরদারি ও সিসিটিভি ব্যবস্থার মধ্যেও নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে মোট ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ জন শিক্ষার্থী রয়েছে।

এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শক (শিক্ষক)কেও বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। এতে ৯টি বোর্ডে অনুপস্থিতির গড় হার দাঁড়ায় ১ দশমিক শূন্য ৫ শতাংশ।

‎এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন অংশগ্রহণ করে। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৪ শতাংশ) এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

‎এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ১৮ শতাংশ)। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৮১ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ২১ শতাংশ)।

‎যশোর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ (১ হাজার ৪৪১ জন)। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৪ শতাংশ)।

‎সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ৬৭৪ জন (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৬ শতাংশ) এবং বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ৯১১ জন পরীক্ষার্থী।

‎এ ছাড়া দিনাজপুর বোর্ডে অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। সবশেষ ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭৫৩ জন (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৩ শতাংশ)।

‎এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন, যা মোট পরীক্ষার্থীর ৪ দশমিক ৪০ শতাংশ।

‎আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। ১ লাখ ১৯ হাজার ২৫০ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন (গড় অনুপস্থিতি ১ দশমিক ৯৩ শতাংশ)।

‎এর আগে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close