সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায় আলিফ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একে/ এসআর