ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চলনবিলে বোরো ধান কর্তন উৎসব
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম
X

চলনবিলে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নাটোরের সিংড়ার চলনবিলের পেট্রোলবাংলা পয়েন্ট এলাকায় এই ধান কর্তন উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সিংড়া উপজেলা শস্য ও মৎস্যসমৃদ্ধ এলাকা। চলনবিলে বর্তমানে প্রধান পেশা কৃষি। অত্র উপজেলায় এ বছর ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করছি কৃষকরা লাভবান হবেন। কৃষকরা যেন ভালোভাবে ধান কর্তন ও মাড়াই করে ঘরে তুলতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসন কাজ করছে।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান বলেন, চলনবিল অঞ্চলে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। সেচ ও সারের কোনো সংকট ছিল না। নাটোর জেলায় প্রায় চার লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকরা ন্যায্যমূল্য পেলে লাভবান হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝