ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১১ পিএম
X

উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু সেই স্বপ্নই একসময় তাকে ঠেলে দেয় যুদ্ধের নির্মম বাস্তবতায়। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হন মুহিবুর। যদিও তার মৃত্যুর খবর পরিবার জানতে পারে সোমবার (২০ এপ্রিল)। মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা মসুদ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রাশিয়ায় যান মুহিবুর। সেখানে প্রায় আড়াই বছর পড়াশোনা করেন। এরপর একবার দেশে ফিরে আবার রাশিয়ায় চলে যান। কিছুদিন পর পরিবারকে জানান, তিনি রাশিয়ার সেনাবাহিনীর জন্য রান্নার কাজ করছেন। সর্বশেষ গত বছর দেশে এসে বিয়ে করে পুনরায় রাশিয়ায় পাড়ি জমান।

মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, প্রায় দুই বছর আগে দালালেরা তাকে প্রলোভন দেখায়—রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতন এবং যুদ্ধ শেষে নাগরিকত্ব দেওয়া হবে। পরিবারের অজান্তেই তিনি হয়তো সেই প্রলোভনে পড়ে যুদ্ধে যুক্ত হন। যদিও তিনি পরিবারকে জানিয়েছিলেন, তিনি সেনাবাহিনীর জন্য রান্নার কাজই করছেন।

তিনি আরও জানান, গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী মেহেদি হাসান প্রথমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছে দেন।

সোমবার রাতে আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমদ বলেন, পরিবারের কাছ থেকেই তারা জানতে পেরেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত হয়েছেন মুহিবুর। তিনি রাশিয়ার হয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও জানা গেছে।

স্বপ্ন নিয়ে বিদেশে যাত্রা করা এই তরুণের এমন মর্মান্তিক পরিণতি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝