ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম
X
Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় টাস্কফোর্সের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ ও বিজিবির সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কয়া বাজার ও পৌর শহর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কয়া বাজারের এক মুদি দোকানদার জালাল উদ্দিনকে মানবদেহের জন্য ক্ষতিকর অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে পৌর শহরের এক ডিলারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা অবৈধ সিরাপ জনসম্মুখে ধ্বংস করা হয় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তা ও ব্যবসায়ীদের অবৈধ পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা এবং নির্ধারিত দামে পণ্য লেনদেনের আহ্বান জানান।

এসআইএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement