ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশে জ্বালানি সংকট নেই, অপচয় ও পাচার রোধে মূল্য বৃদ্ধি: সালাহউদ্দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:১২ পিএম
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। অপচয় রোধ ও পাচার বন্ধে জ্বালানি তেলের দাম কিঞ্চিৎ বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য কম থাকলে অপচয়ের প্রবণতা থাকে। তাই অপচয় রোধ, পাচার বন্ধ এবং শৃঙ্খলা ফেরাতে সরকার কিঞ্চিৎ মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই—পরিসংখ্যান দিয়ে তা দেখানো হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হয় এবং জনদুর্ভোগ না বাড়ে, সে জন্য সহনীয় মাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলের নেতা বিভিন্ন জায়গায় ঘুরে বলছেন, বাইরে তেল নেই, সংসদে আছে। এটি তার গণতান্ত্রিক অধিকার—তিনি তা বলতে পারেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝