ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উত্থারিয়াপাড়া এলাকায় অভিযান চালায় বিজয়নগর থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি মো. আব্দুল হামিদ (৪৫) বিজয়নগর উপজেলার কাশিনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসআরএস/এসআর