ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে সুমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন, খুনিদের ফাঁসি দাবি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম
X

লালমনিরহাট সদর উপজেলায় সুমন হত্যা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও সচেতন মহলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষোভ ও শোক প্রকাশ করেন স্থানীয়রা।

সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দিনে শহরের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ সংলগ্ন সড়কেও এলাকাবাসী, বন্ধুমহল ও লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহতের স্বজনসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা ‘সুমন হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী নুরজাহান বেগম। তিনি তার স্বামীর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নিহতের মা আনোয়ারা বেগম ও ভাবি মুক্তা বেগম বলেন, “সুমন একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে যারা হত্যা করেছে, আমরা তাদের কঠোর শাস্তি দেখতে চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুমনের আপন চাচা ছোবহান ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন সুমন। পরে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বক্তারা বলেন, প্রকাশ্যে বা পরিকল্পিতভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমাজ ও আইনের জন্য চরম উদ্বেগজনক। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফতার করতে হবে। 

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝