ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় ভাড়া বাসায় মিলল হোটেল কর্মচারীর লাশ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ পিএম
X

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ভাড়া বাসা থেকে নাজমুল ইসলাম (৪০) নামের এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা হাট এলাকার একটি ভাড়ার বাসা থেকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজমুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার চক মহাদেবপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, নাজমুল ইসলাম বাগদা হাটের সাদ্দামের হোটেলে কর্মরত থেকে মিশন রোডে একটি ভাড়ার বাসায় স্ত্রী নিয়ে বসবাস করতেন। তবে রোববার রাতে তার স্ত্রী বাসায় ছিলেন না। এরই মধ্যে সোমবার সকালের দিকে তার শয়ন ঘরের জানালার সাথে ওড়নার পেচানো ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খরব পেয়ে ঘটনা স্থল থেকে নাজমুল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সরুতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

টিএইচজে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝