ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লার রসূলপুর ভাঙ্গারপুর এলাকায় রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, দু’দিন আগে সুমনের দোকান থেকে শামীম ওরফে জুয়েল নামে এক ব্যক্তি ২ হাজার টাকার মোবাইল ফ্লেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এ ঘটনার প্রতিশোধ নিতে রবিবার রাতে দুটি মোটরসাইকেলে করে শামীম তার সহযোগী ৪-৫ জন যুবক নিয়ে সুমনের ফ্লেক্সিলোড দোকানে আসে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা তাদের ধস্তাধস্তি দেখে ডিবি পুলিশ পরিচয়দানকারীদের পরিচয়পত্র দেখতে চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে স্থানীয় জনতা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা পালানোর জন্য এলোপাতাড়ি গুলি ছোড়ে, এতে ৪ জন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ শামীমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তার সহযোগীরা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৪ জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝