ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মানিকগঞ্জে ২ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:০৭ পিএম
X

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সদর উপজেলার খাগড়াকান্দি গ্রামের মেসার্স মালেক ব্রিকস এবং সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকার মেসার্স খান ব্রিকসকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে দেখা যায় ইটভাটাগুলোর কোনো বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নেই। এছাড়া দুটি ভাটাই বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে, যা বিদ্যমান আইন অনুযায়ী নিষিদ্ধ।

তিনি আরও বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ধারায় এসব অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয়রা বলছেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই এ ধরনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝