ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় মজুত তেল বাড়তি দামে বিক্রি, ২ ফিলিং স্টেশনকে জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম
X

সাতক্ষীরায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে আজ সকালে ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল ও ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত ছিল।

সরকারের ঘোষণার পরই জেলা প্রশাসক আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোয় মজুত থাকা তেল পূর্বের ক্রয়কৃত মূল্যে বিক্রির নির্দেশ দেন। এছাড়া ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়। তবে সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোতে নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে পাম্প মালিকরা। স্টেশনগুলোয় দায়িত্বরত ট্যাগ অফিসাররা বাধা দিলে জেলায় তেল বিক্রি ঘণ্টা খানেক বন্ধ রাখেন ফিলিং স্টেশনের মালিকরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করলে জেলা প্রশাসন থেকে অভিযান শুরু হয়।

শুরুতেই শহরের এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন। একই সাথে পাম্পগুলোকে এমন অপরাধ না করার নির্দেশনাও দেয়া হয়।

এমজেডআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝