দিনাজপুরের চিরিরবন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সূখীপীর উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েন উদ্দিন শাহ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চিরিরবন্দর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল আলম শাহ, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির হোসেন দুলালসহ আব্দুলপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
খেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এফ এম মোরশেদ উল আলম।
খেলাগুলো পরিচালনা করেন- নুরুজ্জামান বেলাল, ফয়জার রহমান, জাকির হোসেন, সাদ্দাম হোসেন ও আশিকুর রহমান।
খেলায় আব্দুলপুর ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এমএ/এমএ