ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মার ২৫ কেজির কাতল ৪২ হাজারে বিক্রি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ এএম আপডেট: ১৯.০৪.২০২৬ ১০:৫৫ এএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মাছের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়।

রোববার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।

জানা গেছে, শনিবার শেষ রাতে ঠান্ডু হালদার তার সহযোগীসহ পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতলা মাছটি জালে আটকা পড়ে। বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন করে দেখা যায় ২৫ কেজি। বিশাল মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, 'সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।'

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝