ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধর্মপাশায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের প্রাণহানি, আহত ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ পিএম
X

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হাবিবুর রহমান (২১) এবং জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩) বজ্রপাতে মারা যান।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, উপজেলার টগার হাওরে ধান কাটতে গিয়ে আকস্মিক বজ্রপাতে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা চকিয়াচাপুর গ্রামের আব্দুল কাইয়ুম (২৫) ও অমর হোসেন (২০) আহত হন।

অপরদিকে, জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেন জানান, সরস্বতীপুর (ইসলামপুর) গ্রামের সামনের মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে রহমত উল্লাহ নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল হক (৩৫), রোমন মিয়া ওরফে লাল সাধু এবং তাঁর স্ত্রী শিখা মনি (২৫) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব রহমত উল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জয়নাল হক ও শিখা মনিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝