ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শন করলেন এলজিইডির প্রধান প্রকৌশলী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:১৩ এএম
X

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

শুক্রবার পটুয়াখালীর বাউফলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এ কথা বলেছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ শনাক্তকারী ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (অ্যাব) এর সিনিয়র সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, বিএনপি নেতা আপেল মাহমুদ ফিরোজ ও জামায়াত নেতা মুজাহিদুল ইসলাম প্রমুখ। 

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, খতিব ও ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে প্রধান প্রকৌশলী বাউফল উপজেলার ঝুঁকিপূর্ণ কেশবপুর-জনতাবাজার আয়রণ সেতু ও বিভিন্ন ভাঙা সড়ক পরিদর্শন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে। আগামী ৪ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এরমধ্যে এলজিইডি ৪ হাজার কিলোমিটার খাল খনন করবে। এই সময়ের মধ্যে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। যার মধ্যে এলজিইডি ১ কোটি গাছের চারা রোপণ করবে।  

তিনি বলেন, সারাদেশে ১ লক্ষ ৬৩ হাজার কিলোমিটার পাকা সড়ক আছে। এই সড়কগুলো প্রতি ৪ বছর পরপর মেরামত করতে হয়। প্রতিবছর অন্তত ২২ হাজার কিলোমিটার রাস্তা মেরামত করতে হয়। কিন্তু মেরামতের জন্য বরাদ্দ অপ্রতুল থাকায় বছরে ৫ হাজার কিলোমিটার সড়ক মেরামত করা যাচ্ছে না। সঠিক সময়ে মেরামত না করায় রাস্তাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। ভাঙা সড়ক মেরামতের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়ার জন্য আলাপ আলোচনা চলছে।

ব্যক্তি কেন্দ্রিক বা একক বাসা বাড়ি কেন্দ্রিক সড়কের আগে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো নির্মাণ করার বিষয়ে সবাইকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

সভায় বাউফল উপজেলার মেরামতযোগ্য সড়ক ও অধিক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য একটি তালিকা প্রধান প্রকৌশলীর হাতে তুলে দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ শনাক্তকারী ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (অ্যাব) এর সিনিয়র সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু। ওই তালিকা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্থ করেন প্রধান প্রকৌশলী।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝