ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নারী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ এএম
X

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার কবিরহাট টু সোনাপুর সড়কে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নাজমা অশ্বদিয়া ইউনিয়নের মো.বাচ্চুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা দীর্ঘদিন ধরে স্বামীর সাথে ঢাকায় বসবাস করছেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় কবিরহাট-সোনাপুর সড়ক পার হওয়ার সময় অলিপুর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি পালিয়ে যায়।  

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্টাচার্য বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝