ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারল বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম
X

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে বাংলাদেশ অলআউট হয় ২২১ রানে।

২৪৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ওপেন করতে নামলেও জুটি বড় হয়নি। মাত্র ৩ ওভারেই ওপেনিং জুটি ভাঙে। তবে সাইফ হাসান একবার জীবন পান, নাথান স্মিথের বলে স্লিপে তার সহজ ক্যাচ ফেলে দেন ফিল্ডার, তখন সাইফ ছিলেন ১ রানে।

চতুর্থ ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড হন তামিম (২)। পরের বলেই শান্ত (০) স্টাম্প হারান। ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে সাইফ হাসান ও লিটন দাসের ৯৩ রানের জুটি দলকে কিছুটা স্থিতি এনে দেয়। তবে ইনিংস বড় করতে পারেননি সাইফ। উইল ও’ররকের বলে পুল করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন সাইফ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।

লিটন দাসও বড় ইনিংস খেলতে পারেননি। ৬৮ বলে ৩টি বাউন্ডারিতে ৪৬ রান করে ডিন ফক্সক্রফটের বলে বোল্ড হন তিনি। ১৩২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব ৫২ রানের জুটি গড়েন। তবে ধীর ব্যাটিংয়ের পর আফিফ ৫৯ বলে ২৭ রান করে ক্যাচ দিয়ে ফেরেন। মেহেদী হাসান মিরাজ করেন মাত্র ৬ রান। এরপর রিশাদ হোসেন (৪) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ।

শেষ দিকে তাওহিদ হৃদয় একাই লড়াই চালিয়ে যান। কিন্তু প্রয়োজনীয় রান রেট প্রায় ১০-এর কাছাকাছি চলে যায়। শেষ পর্যন্ত তিনি ৬১ বলে ২ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হন।

নিউজিল্যান্ডের হয়ে ব্লেয়ার টিকনার ৪০ রানে ৪ উইকেট নেন।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং করা নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪৭ রান করে। হেনরি নিকোলস করেন সর্বোচ্চ ৬৮ রান। ডিন ফক্সক্রফট করেন ৫৯ রান এবং উইল ইয়াং করেন ৩০ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝