ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে আটক ১০
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:২১ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে ১০ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

আটককৃতরা হলেন- উপজেলার কুমড়াকান্দি গ্রামের মো. আরমান আলী খান (৪২), কাজীপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর (৪৫), উত্তর দৌলতদিয়ার মো. আকবর মোল্লা (৫০), সদর উপজেলার বিনোদপুর গ্রামের অপু মল্লিক (৩০), গোয়ালন্দ মোড় এলাকার মো. জসিম শেখ, পশ্চিম উজানচর হারেজ মিয়া পাড়ার মো. পলাশ শেখ (৪৪), শাহাদত মেম্বার পাড়ার মো. লিটন শেখ (৪০), ফরিদপুরের কোতোয়ালী থানার সিএন্ডবি ঘাট এলাকার মো. মুরাদ শেখ (৩৬), সদর বড় লক্ষ্মীপুর এলাকার মো. শহিদ বিশ্বাস (৫৫), উপজেলার শামসু মাস্টার পাড়া গ্রামের আব্দুল মালেক (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে গাঁজা ও হেরোইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযুক্তদের জেল ও জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, 'আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝