ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০১ এএম আপডেট: ১৭.০৪.২০২৬ ২:৪৭ পিএম
X

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখী দুই দল।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে একাদশে জায়গা হয়নি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানার। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। 

এদিকে, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে এই পাহাড় সমান ইনিংসটি খেলেছিল কিউইরা।

একাদশ
বাংলাদেশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিয়ান ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লাইর টিকনার, জেইডেন লেনক্স ও উইল ওরৌকে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝