ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে আলোচিত কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি খাঁজা আহমেদ ও জামায়াতে ইসলামীকে মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার মডেল মসজিদ থেকে শুরু করে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ ড. নুরুল আমিন জসীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মো. এনামুল হক, দৌলতপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল নোমান এবং উপজেলা নায়েবে আমির মো. আরজ উল্লাহ।

মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় প্রধান আসামি খাঁজা আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনার সাথে খাঁজা আহমেদ কোনোভাবেই জড়িত নন, বরং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা পুলিশের উদ্দেশে বলেন, হত্যার ভিডিও ফুটেজ রয়েছে—সেই ফুটেজ দেখে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

তারা আরও বলেন, খাঁজা আহমেদ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানানো হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝