ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলকে অযোগ্য ঘোষণা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীপন্থী পূর্ণ প্যানেলের ১১ জন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট মুজিবুর রহমান, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ৫ সদস্যের নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক নোটিশে তাদের অযোগ্য ঘোষণা করে মনোনয়ন বাতিল করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে আওয়ামী লীগ-এর প্রচার, মিছিল, সভা-সমাবেশসহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫ সালের ১২ মে গেজেট প্রকাশিত হয়। এই গেজেট নির্বাচিত সরকারও জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গত ৪ এপ্রিল আইন হিসেবে প্রণয়ন হওয়ায়, আইনজীবীগণ কর্তৃক ১৩ এপ্রিল ও জুলাই যোদ্ধাদের দরখাস্ত দাখিল করা হয়। উক্ত প্রার্থীদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পর্যালোচনা করে দরখাস্তের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সদস্যদের সর্বসম্মতিক্রমে আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ নির্বাচনে এসব প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে প্রার্থিতা বাতিল করা হলো।

আওয়ামী লীগপন্থী বাতিল হওয়া প্রার্থীরা হলেন— সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ খান, অ্যাডভোকেট লাভলু মোল্লা (বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি), সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান সবুজ (বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি), বিদ্রোহী সাধারণ সম্পাদক প্রার্থী মো. আব্দুল হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. মোস্তফা প্রিন্স ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মৌসুমী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আবু হানিফ হিরু মোল্লা এবং কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. শাহ আলী দেওয়ান নিশান।

নোটিশে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান, পোলিং অফিসার অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহীন, অ্যাডভোকেট মো. জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুহিন এবং প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আরেফিন সুমন।

প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement