Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

সিন্ডিকেট ভেঙে কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি ডিলারদের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৬১)

সারের সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন করা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন দিনাজপুরের বিএডিসি সার ডিলাররা। 

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে এসব কথা বলেন বিএডিসি সার ডিলাররা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধন চলাকালে সার ডিলাররা বলেন, নীতিমালা বাস্তবায়ন হলে কৃষকরা সরকারী মূল্যে সার পাবেন, থাকবেনা সিন্ডিকেট। কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সার অতীব গুরুত্বপূর্ণ উপকরন। যা ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব। বিএডিসির বীজ ও সার ডিলাররা ফসল উৎপাদনে সহযোগী মাধ্যম হিসেবে কৃষকের দোরগড়ায় সার পৌছে দিয়ে কৃষি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। কিন্তু বিএডিসির ডিলাররা কোনরকম ইউরিয়া ও বেসরকারীভাবে আমদানীকৃত নন ইউরিয়া সারের বরাদ্দ পায় না। যা শুধুমাত্র বিসিআইসি ডিলাররা পেয়ে থাকে। ফলে সার সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের হয়রানীর শিকার ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। সিন্ডিকেটের ফলে কৃষকরা সার পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদেরকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদিত ফসলের উৎপাদন খরচ বাড়ছে। 

তারা বলেন, বিএডিসি সার ডিলাররাও বড় ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। বিএডিসি ডিলারদেরকে নন ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া ও আমদানীকৃত নন ইউরিয়া সার বরাদ্দের মাধ্যমে সরবরাহ হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা একই স্থান থেকে কোনরকম হয়রানী ছাড়া ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন। এই বৈষম্য দুরীকরনে ও সরকারী নির্ধারিত ন্যায্যমূল্যে একই স্থান থেকে কৃষকদের দোরগোড়ায় সার পৌছে দেয়ার লক্ষ্যে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনক্রমে গত বছরের নভেম্বরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা প্রনয়ন করা হয়। যা যুগোপযোগী, সিন্ডিকেট বিরোধী, কৃষক ও কৃষি বান্ধব সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করলে সিন্ডিকেট বিলুপ্তির মাধ্যমে প্রায় ৬০ হাজার বেকারত্ব দুর হবে। পাশাপাশি সরকারী নির্ধারিত মূল্যে কোনরকম হয়রানী ছাড়া কৃষকরা সার পাবেন। এজন্য দেশ ও কৃষকের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে এই নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা। 

এসময় বক্তব্য রাখেন দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সার ডিলার আব্দুল বাতেন, সদস্য খোরশেদ আলম, সংগঠনটির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদ চৌধুরী, হাকিমপুর উপজেলা শাখা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, ফুলবাড়ী উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি মোঃ তহিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, কাহারোল উপজেলা শাখা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি আব্দুস সালাম, বিরল উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি জাহিদ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি শ্রী বিপুল অধিকারী, কৃষক ফেরদৌস আলমসহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলারবৃন্দ।

এএইচএম/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close