ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হালুয়াঘাটে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:২৯ এএম আপডেট: ১৫.০৪.২০২৬ ১২:৩০ পিএম
X

সারাদেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলাসহ নানা আয়োজনে উৎসবমুখর পবিবেশে ১৪৩৩ বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন উপজেলাবাসী।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

র‌্যালিটি হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। 

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিঞা বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ প্রমুখ।

এছাড়াও, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেসি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝