ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে অসাম্প্রদায়িক চেতনায় বাংলা বর্ষবরণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম
X

পাবনার চাটমোহরে অসাম্প্রদায়িক চেতনা আর বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হলো ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দেশজ নানা উপকরণ, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার, ঢাক- ঢোল, বাদ্য বাজনাসহ সর্বস্তরের হাজার হাজার মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। 

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরের মূল মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের মধ্যে ঐতিহ্যবাহী পান্তা পরিবেশন করা হয়।

শোভাযাত্রায় স্বস্ত্রীক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, চাটমোহর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে স্কুল-কলেজের শিক্ষার্থী শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, এবং জাসাসের সদস্যরা অংশ নেন।

অপরদিকে, ১৪৩৩ বঙ্গাব্দ বরণে চাটমোহর সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি হাই স্কুল, বড়াল বিদ্যানিকেতনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেন। 

আরআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝