ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে প্রকৌশলীকে মারার ঘটনায় ঠিকাদারসহ দু’জনের নামে মামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় মামলাটি করেন।

মামলায় ঠিকাদার লোকমান হোসেন ও তার চালক বিল্লাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এজাহারের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত সড়ক ও রিটেইনিং ওয়ালের নির্মাণকাজ চলছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে গিয়ে সত্যতা পান উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার লোকমান ও তার লোকজন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝