ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুষ্টিয়ায় কথিত পীর হত্যা: শিবিরের সাবেক সভাপতিকে প্রধান আসামি করে মামলা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ পিএম আপডেট: ১৪.০৪.২০২৬ ৮:৩৯ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও দরবার প্রধান আব্দুর রহমান শামিমকে গণপিটুনি ও কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও স্থানীয় বাসিন্দা খাজা আহম্মেদকে। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন—খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ, স্থানীয় জামায়াত কর্মী রাজিব দফাদার মিস্ত্রি ও মাদ্রাসার শিক্ষক শিহাব। এছাড়াও অজ্ঞাত আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৩৬/১৬২।

মামলার বাদী ফজলুর রহমান বলেন, পারিবারিক সিদ্ধান্তে প্রথমে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হলেও নৃশংস এই ঘটনার ন্যায়বিচারের স্বার্থে সোমবার রাতে মামলা দায়ের করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, হামলার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এখন পর্যন্ত ২২ থেকে ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও দরবার প্রধান কথিত পীর কালান্দার বাবা জাহাঙ্গীর শামিমকে এলোপাথাড়ি গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি বজায় রেখেছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা রয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝