Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

ভোটের কালি মোছবার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি: সালাহউদ্দিন

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৩৫)

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ড বিতরণের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে। ভোটের কালি মোছবার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।

বিএনপির নির্বাচনী মেনিফেস্টো ও প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতা প্রদান, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ভাতা প্রদানের কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। এজন্য বাংলাদেশের কিংবদন্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারাদেশে খালখনন কর্মসূচি শুরু করেছি। কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করেছি। পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিনেই কৃষক-কৃষাণীর মাঝে কৃষি কার্ড প্রদান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে একজন কৃষক ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্প মূল্যে কৃষিযন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি বীমা এবং কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে। দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু করব। কক্সবাজার থেকে মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অপহরণ, জুয়া ও অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে কৃষি বিভাগের পাইলটিং প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১,৬৯৮ জন কৃষক প্রত্যাশা ও স্বপ্নের কৃষি কার্ড হাতে পাবেন। এর মধ্যে কৃষক ১,৪৬৩ জন ও কৃষাণী ২৩৫ জন। কার্ড পাওয়া টেকনাফের কৃষকদের মধ্যে ১,৬৮৩ জন শস্য চাষি, ২ জন মৎস্য চাষি, ১০ জন প্রাণিসম্পদ চাষি এবং ৩ জন লবণ চাষি। এছাড়া নির্বাচিত কৃষক-কৃষাণীদের মধ্যে ১,৬৫২ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণী কৃষি প্রণোদনা পাবেন।

টেকনাফ এজাহার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী এমপি, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপি, লুৎফর রহমান কাজল এমপি, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।

পরে প্রধান অতিথি স্থানীয় ১০ জন কৃষক ও ৫ জন কৃষাণীর হাতে কৃষক কার্ড ও একটি করে ফলজ চারা বিতরণ করেন। এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থল বন্দর পরিদর্শন করেন।

এসইউ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close