ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে উপ-প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার: ভিডিও ভাইরাল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিম্নমানের কাজ করার অভিযোগে কাজ বন্ধ করার ঘটনায় উপ-প্রকৌশলী তরিকুল ইসলামকে বাঁশ নিয়ে দৌড়ান ঠিকাদারের গাড়িচালক বিল্লাল।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শিবপুর ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এই দৌড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় উপ-প্রকৌশলী তরিকুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার ও তার ড্রাইভারের বিরুদ্ধে মামলা করেছেন।

জানা যায়, ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে—এমন অভিযোগে এলাকাবাসীর কথা অনুযায়ী উপ-প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেন।

এ নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে লোকমানের গাড়িচালক বিল্লাল তরিকুল ইসলামকে বাঁশ দিয়ে ধাওয়া করেন।

মামলার বাদী উপ-প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, “নিম্নমানের কাজ বন্ধ করতে বলায় ঠিকাদারের ড্রাইভার আমাকে বাঁশ দিয়ে আঘাতের চেষ্টা করে এবং বাঁশ হাতে আমাকে ধাওয়া করে। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।”

ঠিকাদার লোকমান হোসেন বলেন, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল আমার কাছে কাজের ২ শতাংশ ঘুষ দাবি নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার ড্রাইভার তাকে লাঠি দিয়ে ধাওয়া করে। পরে আমি ড্রাইভারকে শান্ত করি এবং প্রকৌশলীর সামনে বিষয়টি সমাধান করি।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ বলেন, কাজ বন্ধ করার কারণে লোকমান ও তার ঠিকাদারি প্রতিষ্ঠান উপ-প্রকৌশলী তরিকুলের ওপর হামলা করেছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উপ-প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝