ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম
X
Advertisement

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭২১ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৪ জন। হাম-সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement