ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিকেএমইএ সভাপতির
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম
X

পঞ্চগড়ের দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তিনি সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ঢাকা থেকে আগত কয়েকজন উদ্যোক্তাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মোহাম্মদ হাতেম বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আঞ্চলিক সমতাভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে সরকার উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে।

জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ২৫০ দশমিক ৮৫ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি ইতোমধ্যে বেজার অনুকূলে বন্দোবস্ত দেওয়া হয়েছে। বাকি জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন কুমার দাস, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জের ইউএনও সবুজ কুমার বসাক, ওসি সেলিম মালিকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝