ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উলিপুরে বৃদ্ধের আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ামরাম গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত বানছার আলীর পুত্র আব্দুল আখের ওরফে ফাকের ভোররাতে আঙিনায় কুলগাছ ও বাঁশের সঙ্গে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশিতে ফাঁস দেন। তার ছেলে রুবেল মিয়ার স্ত্রী মাজেদা বেগম (২৪) শ্বশুরকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement