ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
X

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. ইলিয়াস নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৩টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-৮ (ইস্ট)-এ অভিযান পরিচালনা করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পাচারের উদ্দেশ্যে ইয়াবার চালান মজুদ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়।

একপর্যায়ে ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/১৮ এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় জড়িত থাকার অভিযোগে ইলিয়াসকে আটক করা হয়। তিনি ওই এলাকার নুর আমিনের ছেলে।

এপিবিএনের এই কর্মকর্তা আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ক্যাম্প ও সীমান্ত এলাকায় মাদক চক্র দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এফএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝