ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পহেলা বৈশাখের আগের দিন মুন্সীগঞ্জে চারুকলা সংস্থায় চুরি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম
X

বৈশাখী অনুষ্ঠানের আগের দিন মুন্সীগঞ্জ চারুকলা সংস্থা নামে ললিতকলা একাডেমিতে ৪ দফা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও উদ্ধার হয়নি চুরি যাওয়া মালামাল। প্রথম দফায় চুরির ঘটনা উদঘাটন করার আগেই চতুর্থ দফায় প্রতিষ্ঠানটিতে আবারও চুরির ঘটনা ঘটেছে। 

রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে। চোর চক্র প্রতিষ্ঠানটি থেকে ২০টি দামি চেয়ার, ৬টি ফ্যান, লাইট, বিদ্যুৎ সংযোগ তার, স্টিলের আলমারি ভেঙ্গে ল্যাপটপ, টেপ রেকর্ডার, এছাড়া দুইটি কম্পিউটার, হারমোনিয়াম, ব্যায়াম করার ১০ ধরণের দামি সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। 

প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ তদন্তের নামে সময় ক্ষেপন করেছে আর একই প্রতিষ্ঠানে বার বার চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র পিছনের বেড়া কেটে প্রতিষ্ঠানটিতে ঢুকে সামনের দরজা দিয়ে মালপত্র নিয়ে গেছে। শুধু তাই নয় চোর চক্র প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগের সকল লাইনের তার কেটে টুকরো টুকরো করে ফেলে রাখে। বার বার চুরি আর বিদ্যুৎ লাইন কেটে দেয়ার ঘটনায় একটি বিশাল চক্র জড়িত। দ্রুত সময়ে চোর চক্রটিকে বের করে চুরির মাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিষ্ঠানের সভাপতি মো. আরিফ উল ইসলাম জানান, এটা পরিকল্পিত চুরি, সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যহত করতে একটি মহল পাঁয়তারা করছে। তারা জানে পহেলা বৈশাখে এখানে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের আগের দিন চুরির পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ওয়ারিংয়ের তার কেটে ফেলা এটা চুরি না অন্য কিছুর ইঙ্গিত করে। ৫০ বছর ধরে একইভাবে এই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছে কখনো চুরি হয়নি, দুই মাসের মধ্যে চারবার চুরি এটা ভালো কিছু ইঙ্গিত করেনা। ইতিপূর্বে থানায় মামলাসহ একাধিকবার অবহিত করা হয়েছে কিন্তু কোন সুফল পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত করে আলামত সংগ্রহ করেছে। এই ঘটনার অধিকতর তদন্ত করে চোর চক্রকে বের করে চোরাই মাল উদ্ধারের চেষ্টা  চলছে।
 
এমএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝