সিরাজগঞ্জের শাহজাদপুরে পৗর সদরের প্রাননাথপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আরিফ (৪৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
রোববার (১২ এপ্রিল) রাতে পৌর এলাকার পাড়কোলা মহল্লার আরিফ তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে তার পরিবারের লোকজন ডাকতে গেলে সাড়া না দেওয়ায় পরে ঘর ভেঙ্গে ঢুকে দেখে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
নিহতের ভাই রুবেল জানান, রাজ মিস্ত্রির কাজ করার সময় তার পায়ে আঘাত পায়। এরপর থেকে সেই রোগ না সাড়ার কারণে সে অভিমান করে ফাঁস নিয়ে মারা যায়।
খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, সে অসুস্থ থাকার কারণে আত্মহত্যা করেছে। পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ পোষ্ট মর্টেম করা হয়নি।
এসবি/ এসআর