ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অর্থ সংকটে চিকিৎসা করাতে পারছেন না জলঢাকার অসুস্থ ইউপি সদস্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম
X

নীলফামারীর জলঢাকা উপজেলায় অর্থ সংকটে উন্নত চিকিৎসা নিতে পারছেন না এক অসুস্থ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার গোলনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও মাস্টারপাড়া এলাকার বাসিন্দা শ্রী দুর্গা চরণ রায় (৫৫) প্রায় দেড় বছর আগে স্ট্রোক করেন। এতে তার শরীরের একটি হাত ও একটি পা প্যারালাইজড হয়ে যায় এবং কথা বলতেও সমস্যা দেখা দেয়। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না।

পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণে তিনি প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিতে পারছেন না। বর্তমানে নিজ বাড়িতে থেকেই সীমিত পরিসরে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে তার ছেলে ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা দিলিপ কুমার রায় জানান, “আমার বাবা একজন নির্বাচিত ইউপি সদস্য। স্ট্রোক করার পর থেকে তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় আমরা তা করতে পারছি না।”

তিনি আরও অভিযোগ করে বলেন, বাবার অসুস্থতার পর থেকে স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কেউ খোঁজখবর নিতে আসেননি।

দিলিপ কুমার রায় তার বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য তিনি বিকাশ/নগদ নম্বর ০১৭৩৪৩৪২২৭৬ প্রদান করেছেন।

এইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝