পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে রোববার (১২ এপ্রিল) রাত ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত টানা ১২ ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি এম এ হান্নান বলেন, পহেলা বৈশাখকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এনইউ/এসআর