ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম
X

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলা ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দূর্গম চাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মংখ্যাইচিং মারমা ওরফে মাষ্টার (৫০) একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। 

তিনি বলেন, 'রোববার সন্ধ্যায় চাকুয়াপাড়া এলাকায় মংখ্যাইচিং মারমা বন্য হাতির মুখোমুখি হলে তাকে শুড় দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন (ডিএফও) বলেন, 'বিষয়টা দুঃখজনক। তবে ঘটনাস্থলে আমাদের বন বিভাগের লোকজন গিয়েছে। সরকারি আইন ও প্রক্রিয়া অনুযায়ী নিহত ব্যক্তিকে তিন লাখ টাকা দেয়ার কথা।'

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের (ওসি) বলেন, 'ঘটনাস্থল অনেক দূর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।'

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝