ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম
X

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বসতবাড়ির আসবাপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মিয়ার দাবি।

রোববার (১২ এপ্রিল) পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার পবনাপুর ইউপির পূর্বগোপিনাথপুর গ্রামে আব্দুল জলিলের বসতবাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। এতে বাড়িটির ঘরদরজা, নগদ অর্থ, ধান-চাল, গরু-ছাগল, হাঁস-মুরগী ও পোশাক-পরিচ্ছদসহ সবকিছু সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট জ্বলন্ত আগুনের লেলি-হান শিখা দ্রুত পুরোবাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশবাড়ী থেকে ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে এ সময় বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছেন। বিষয়টি অবগত হয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের নেতৃত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ও ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সরেজমিন পরিদর্শন করেন। এসময় তারা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সম্ভাব্য সবধরনের সহায়তা দানের আশ্বাস প্রদান করেন।

টিএইচজে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝