ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রতিকূল আবহাওয়ায় লিচু চাষিদের স্বপ্নভঙ্গ, হিলিতে উৎপাদন নিয়ে শঙ্কা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
X

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেই আশায় গুঁড়েবালি হয়েছে। মুকুল আসার সময় বৃষ্টিপাত এবং পরবর্তীতে তীব্র তাপপ্রবাহে অপরিণত লিচুর গুটি ঝরে পড়ায় চাষিদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলায় প্রতি বছর ব্যাপক পরিমাণে লিচু উৎপাদিত হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। বছরের শুরুতে হিলির বিভিন্ন বাগানে লিচু গাছে প্রচুর মুকুল আসায় ভালো ফলনের আশা করেছিলেন চাষিরা। তবে মুকুলের সময় হঠাৎ বৃষ্টিতে অনেক মুকুল ঝরে পড়ে। পরে কয়েকদিন ধরে চলমান তীব্র গরমে গাছে থাকা লিচুর গুটিও ঝরে পড়ছে।

চাষিরা জানান, পানি সেচ ও কীটনাশক স্প্রে করেও গুটি ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না। আবহাওয়ার এই বিরূপতা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে লোকসানের মুখে পড়তে পারেন তারা।

জালালপুর গ্রামের লিচুচাষি আসলাম হোসেন বলেন, “এবার গাছে ভালো মুকুল এসেছিল। কিন্তু মুকুলের সময় বৃষ্টিতে বেশিরভাগই ঝরে যায়। পরে যে গুটিগুলো ছিল, তীব্র গরমে সেগুলোও পড়ে যাচ্ছে। খরচ তোলাই কঠিন হয়ে পড়বে।”

লিচু বাগানের শ্রমিক ইয়াকুব জানান, “প্রতি বছর গাছে যেভাবে লিচু ধরে, এবার তা হয়নি। মুকুল কম হয়েছে, আবার গরমে গুটিও ঝরে পড়ছে। ফলে মহাজনের বাগানে কাজ করে এবার লোকসান গুনতে হচ্ছে।”

এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে, চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে না এলে উৎপাদনে প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, টানা বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে হিলি অঞ্চলে লিচুর উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে, যা চাষিদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝