ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অবৈধ জ্বালানি তেল: দীঘিনালায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ এএম আপডেট: ১২.০৪.২০২৬ ৩:২৮ পিএম
X

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশন ও এক ক্রেতাকে জরিমানা করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশ ফিলিং স্টেশন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। 

প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ ভাবে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযানকালে বিধি বহির্ভূত ভাবে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯- এর ৪৫ ধারায় ক্রেতা রাজন কর্মকারকে পাঁচ হাজার টাকা এবং পলাশ ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ।

তিনি বলেন, 'অবৈধ ভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।'

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝