ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টাঙ্গাইলে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি ১৪ জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ১২.০৪.২০২৬ ৬:৫১ পিএম
X
Advertisement

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১৯৪ জন রোগী ভর্তি। এদিকে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে হামের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চার জন, কুমুদিনী হাসপাতালে সাত জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিন জন রোগী ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ২৩ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে তিন জন শিশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, 'হাসপাতালে হামের শিশুদের চিকিৎসার জন্য আলাদা ভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে ভর্তিকৃত কিছু রোগীর সমস্যা রয়েছে। আমরা সবাইকে চিকিৎসা সেবা দিচ্ছি৷'

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement