ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুনারুঘাট সীমান্তে ৮ ভারতীয় গরু জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম
X
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে ৮ ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহল দল সীমান্ত থেকে আনুমানিক এক কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে গুইবিল ডুলনা চা বাগানে টহল পরিচালনা করা হয়। সে সময় চা বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় আটটি ভারতীয় গরু পাওয়া যায়। পরে গরুগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। জব্দকৃত ভারতীয় গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

জেএ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement