ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:২৪ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ৭:২৭ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।


শনিবার (১১ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রাম থেকে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে অজ্ঞাত কিশোরের মরদেহ দেখতে পান। পরে আশপাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে। তবে লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।


খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


নিহতের পরনে পাঞ্জাবি-পায়জামা থাকায় তাকে মাদরাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।


এদিকে, হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


তিনি আরও জানান, নিহত কিশোরের পরিধেয় পোশাক দেখে তাকে মাদরাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।


এসবি/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝