ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ, প্রশাসনের গাফিলতির অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ৭:২১ পিএম
X

সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল রাতেই এ বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে এই বাঁধে পিআইসি কমিটির মাধ্যমে কোনো কাজ না হওয়ায় বাঁধটি দুর্বল হয়ে পড়ে। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন ভাঙনের ঘটনা ঘটেছে বলে দাবি করে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এদিকে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হলে ভোর থেকেই স্থানীয় শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। দিনভর তারা মাটি ও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন হাওরের আরও অনেক বাঁধে কাজ না হওয়ায় সেগুলোও ভেঙে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফসল রক্ষা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে চলতি মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে, দেখার হাওরের ভাঙা বাঁধের পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়ার মুঠোফোনে বারবার কল দিলেও রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝