ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চলনবিলে মৎস্য আহরণ কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি আনু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ পিএম
X

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে কৃষিভিত্তিক শিল্পকারখানা এবং মৎস্য আহরণ কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে।

শনিবার বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার ধুলাউড়ী ও মইশাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে ৪১০ মিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী সাহাবিবুল আসমা, বিএডিসি (ক্ষুদ্রসেচ)-এর সহকারী প্রকৌশলী মানিক রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল আমিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট এবং শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

এমপি আনু আরও বলেন, শহীদ জিয়ার আদর্শের কর্মীরা কোনো অপরাধ করতে পারে না। বিএনপির লোক কোনো অপরাধ করতে পারে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিচার হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, যারা ধানের শীষে ভোট দেয়নি তারা বিএনপির লোক হতে পারে না। আগে ধানের শীষের লোক হন, বিএনপির লোক হন—ভাইয়ের লোক হওয়া বাদ দিন। তারাই প্রকৃত বিএনপি ও ধানের শীষের লোক হিসেবে বিবেচিত হবেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝