ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পিএম
X

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামের এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে উলিপুর-কুড়িগ্রাম সড়কের উলিপুর মদিনাতুল উলুম মাদরাসা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন অটোযাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহমেদ ও নারু বর্মন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী অটোরিকশা উলিপুর শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক নুর আমিনের মৃত্যু হয়।

গুরুতর আহত শিউলি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝