ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে সংবর্ধনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:১৪ পিএম
X
Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদায়) হিসেবে সদ্য নিয়োগ পাওয়া উত্তর খয়রাকুড়ি গ্রামের কৃতি সন্তান সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে শ্রী শ্রী উত্তর খয়রাকুড়ি রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গনে বিশিষ্ট শিক্ষাবিদ বাবু নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলার সনাতন ধর্মালম্বী গণ্যমান্য ব্যক্তিদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

এ সময় শ্রী শ্রী উত্তর খয়রাকুড়ি দূর্গা মন্দির কমিটি, হালুয়াঘাট সনাতন যুব সংঘসহ বিভিন্ন সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি মন্টি রানী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, শ্রী শ্রী গৌর নিতাই ভজন কুটির মন্দিরের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, ক্যামাক্ষা মাতা মন্দির কমিটির সভাপতি মিত্র বর্ধন পাল, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার (লিটন), সনাতন যুবসংঘের সভাপতি প্রবাকর সরকার, সাধারণ সম্পাদক সুবীর সরকার, শ্মশান কমিটির সভাপতি নয়ন দাস, সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, রেনেসা কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ সরকার, সেক্রেটারি তাপস সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শ্রী শ্রী উত্তর খয়রাকুড়ি রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু স্বপন ধর।

জেসি/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement