ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মায় ৫০ হাজার মিটার জাল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:৩০ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক লক্ষ টাকার জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে সেটা পুড়িয়ে ফেলা হয়। 

শনিবার সকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। তার সাথে ছিল কোস্ট গার্ডের সদস্যরা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমন্বয়ে পদ্মা নদীতে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে  অগ্নিসংযোগ করার মাধ্যমে ধ্বংস করা হয়। 

আনোয়ারুল ইসলাম বলেন, 'জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয় ও জনসম্মুখে সেটা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝