ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ৩:২৬ পিএম
X

নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার পরে আত্মহত্যা চেষ্টার ঘটনায় জড়িত মূল আসামি হৃদয় হোসেনকে (১৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় বড়াইগ্রামের পারবোনী এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ০৭ এপ্রিল বিকেলে বড়াইগ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গত ০৯ এপ্রিল স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, বাবার সাথে জোনাইল বাজারে গিয়েছিল ওই স্কুলছাত্রী। একা বাড়িতে ফেরার সময় জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে হৃদয় হোসেন (১৮) স্কুলছাত্রীকে তুলে নিয়ে পাশে ঘাসের জমিতে ধর্ষণের চেষ্টা করে। ওই স্কুলছাত্রী চিৎকার দিলে একজন এগিয়ে আসলে ছেড়ে দেয় হৃদয় হোসেন।

স্কুলছাত্রী দৌঁড়ে বাড়িতে যাওয়ার পথে আবারও পথরোধ করে ধর্ষণের চেষ্টা করে হৃদয় হোসেন। পরে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে কাউকে না জানানোর হুমকি দিয়ে হৃদয় চলে যায়। এই ঘটনায় লজ্জায় স্কুলছাত্রী বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর র‌্যাব-১১ এর একটি টিম মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝